শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কমেছে মুরগির দাম, সবজির বাজার চড়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি কমেছে ১৫ টাকা, সোনালি বা পাকিস্তানি (কক) মুরগির দাম কমেছে কেজিপ্রতি ৬০ টাকা পর্যন্ত। তবে সবজির বাজার চড়া রয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা কেজি। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি।

শীতের বাজারে সবজির সরাবরাহ পর্যাপ্ত থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে।

শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি, পাকা টমেটোর ৪০-৬০ টাকা কেজি, গাজর ৩০-৪০ টাকা কেজি, বরবটি ৫০-৭০ টাকা কেজি, মুলা ৩০-৪০ টাকা কেজি এবং শালগম ৩০-৪০ টাকা এবং আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ ৫৫-৫০ টাকা কেজি এবং আমদানি করা পেঁয়াজ ৪৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন ৭০ টাকা কেজি, আমদানি করা রসুন ১৪০ টাকা ও শুকনা মরিচ ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার অপরিবর্তিত রয়েছে। ৩০০-৪৫০ টাকা কেজিতে রুই-কাতল মাছ, ২৫০-৩৫০ টাকা কেজিতে শিং-টাকি, ১৫০-১৭০ টাকা, তেলাপিয়া ও পাঙাস মাছ ১৫০-১৭০ টাকা কেজি এবং এক কেজির ইলিশ এক হাজার-বারো শ’ টাকায় বিক্রি হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD