শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

দিনাজপুরে পৌষ মাসে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে। বুধবার (১২ জানুয়ারি) দিনাজপুর জেলায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় দিনাজপুরে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, আজ দিনে দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত রাতে (১১ জানুয়ারি রাতে) দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে। আজ দিনে দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে।

তিনি আরও জানান, আজ রাতের তাপমাত্রা স্থানভেদে প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। জানুয়ারির ৩য় সপ্তাহের শুরুতে (১৪ বা ১৫ তারিখ) দেশের কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যা ধীরে ধীরে বেশ কিছুটা শক্তিশালী হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD