শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা। তিনি বলেন, ‘গত ২ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তা ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছিলাম। তা না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আলটিমেটাম দেয়া হয়। দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ হতে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’

রাস্তার কাজের ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD