শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দিনাজপুরে অটোরিকশাকে বাসচাপা, নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থান এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আফতাবউদ্দীনের ছেলে অটোচালক দেলোয়ার হোসেন (৩৫) এবং চিরিরবন্দর উপজেলার আমতলীর আফাজ উদ্দীনের ছেলে ইসাহাক আলী (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাস চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দেলোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান যাত্রী ইসাহাক আলী। এই দুর্ঘটনা আহত অটোরিকশাযাত্রী মিনহাজুল ইসলামকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD