শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শৈত্যপ্রবাহে কাবু নিম্ন আয়ের মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

দিনাজপুরে এখন মৃদু শৈত্যপ্রবাহ চলমান। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে শীতে কাবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) সকালে দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় ও তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

আজ রংপুরে ১২.০, সৈয়দপুরে ১১.৬, রাজারহাটে ১১.৯, ডিমলায় ১১.৮, বদলগাছিতে ১০.০, যশোরে ১০.৬, চুয়াডাঙ্গায় ১০.৪ রাজশাহীতে ১১.০, শ্রীমঙ্গলে ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD