শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

না ফেরার দেশে ‘নন্টে ফন্টে’ খ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

মারা গেছেন ওপার বাংলার প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (৯৭)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ বলা হত নারায়ণ দেবনাথকে। ২৪ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার ফুসফুস ও কিডনির সমস্যা বেড়েই চলছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথের। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল দেখার মতো। বিগত শতাব্দীর পাঁচের দশক থেকেই তার আঁকার সঙ্গে পরিচয় হয় বাঙালি পাঠকের। শৈল চক্রবর্তী, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে পাঠকের আপনজন হয়ে উঠেন তিনি।

তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’ ইত্যাদি। ভারতের বঙ্গবিভূষণ পুরস্কারে ও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD