শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অভিনেত্রী শিমুর স্বামী ও তার বন্ধুকে নিয়ে অভিযানে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়িটিতে রক্তের চিহ্ন আছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালাচ্ছে পুলিশ। দুপুর ২টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার এই হত্যার তদন্ত এবং এর ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় নিহত শিমুল স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার বেশকিছু আলমত ও তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, সোমবার রাতেই শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কলাবাগান থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD