শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

দিনাজপুর প্রতিনিধি
উত্তরাঞ্চলে এখন তীব্র শীত। প্রবহমান হিমেল হাওয়ার কনকনে ঠাণ্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন অনেকেই।

দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৬ টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৮৬ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, আজ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে ১২.৫, সৈয়দপুরে ১১.৬ রাজারহাটে ১২.০ ডিমলায় ১১.৫, নওগাঁয় ১২.০, চুয়াডাঙ্গায় ১২.৯, রাজশাহীতে ১২.৬, শ্রীমঙ্গলে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD