শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাইলেজ জটিলতা দূর না করলে ট্রেন বন্ধের হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা দূর না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের রাজশাহী আঞ্চলিক কমিটি এ ঘোষণা দিয়েছে।

রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে তারা মাইলেজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় সংগঠনের সদস্যরা ঘোষণা দেন- আগামী ৩১ জানুয়ারির মধ্যে জটিলতা নিরসন করা না হলে, সেদিন থেকেই ট্রেন চলাচল বন্ধ করে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আকতার, গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সম্পাদক হবিবুর রহমান, রেলওয়ে ওপেন লাইন শাখার সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রেনে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালনের জন্য ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইরা আগে অতিরিক্ত আর্থিক সুবিধা পেতেন, যা রেলওয়ের ভাষায় মাইলেজ। সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। এতে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করা হয়। এখন এ মাইলেজ সুবিধা চালুর জন্যই আন্দোলন করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD