মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বেনাপোলে ৫ কেজি গাঁজাসহ তিন পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫ কেজি গাঁজাসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারভীন বেগম (৩৫), কোতয়ালী থানার বসুন্দিয়া (সদুল্লাহপুর) গ্রামের আঃ গফফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার মৃত আফছার মোড়লের ছেলে আনিচুর রহমান (৪৮)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে বেনাপোল পোর্ট থানার এসআই রোকানুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বোয়ালিয়া মোড়ে জাকির হোসেনের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD