শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় শরীরের তাপমাত্রা কমে সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ইতালিয়ান বার্তাসংস্থা এএনএসএ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, নৌকা থেকে প্রায় ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী অভিবাসীদের বেশিরভাগই মিশর ও বাংলাদেশের।

এএনএসএ’র খবরে বলা হয়, জনবসতিহীন ইতালিয়ান দ্বীপ ল্যাম্পেদুসার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নৌকাটিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। নৌকায় তিন জনের মৃতদেহ পাওয়া যায়। পরে নৌকাটি বন্দরে ভেড়ানোর আগেই আরও চার জনের মৃত্যু হয়। হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত অভিবাসীর সবাই বাংলাদেশের নাগরিক।

অভিবাসী নৌকাটি দুই-তিন দিন আগে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে রওয়ানা দিয়েছিল বলে জানা গেছে।

গত দুই শীতের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে অভিবাসীর আগমন ঘটেছে ইতালিতে। এবার এখন পর্যন্ত ২ হাজার ৫১ জন অভিবাসীর আগমন ঘটেছে, গত বছর একই সময়ে ৮৭২ জন এবং তার আগের বছর ৮৩৫ জন ইউরোপের এই দেশটিতে প্রবেশ করে। আগমন সাধারণত গ্রীষ্মে সর্বোচ্চ হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ২০২১ সালে ভূমধ্যসাগরের এই রুটকে মারাত্মক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD