শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ নারী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার ৩ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে গুরুতর তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকশা দারোয়ানী রেল ক্রসিং অতিক্রাম করছিল। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় রিকশাটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শেফালী বেগম (৩৫) নামের এক নারী শ্রমিক মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে নিয়ে যায়। সেখানে রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারী মারা যান।

নীলফামারী সদর থানার এসআই বাকিনুর জানান, গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তিন জনের অবস্থার অবনতি হয়। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD