শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনামুক্ত হলেন প্রধান বিচারপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

করোনামুক্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন প্রধান বিচারপতি। এর আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালটির ভিআইপি কেবিনে সস্ত্রীক চিকিৎসা নেন প্রধান বিচারপতি।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়লে এই ভাইরাসে আক্রান্ত হন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। অধস্তন আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২৫ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে গত ১৯ জানুয়ারি থেকে উচ্চ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি চলছে। নিম্ন আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে ও ভার্চুয়ালি দুই ভাবেই চলছে।

নতুন বছরের শুরু থেকেই দেশে ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষত ১ সপ্তাহ ধরে সংক্রমণ বেড়েই চলেছে। গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করেছে সরকার, যা এখনও চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD