শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ একেএম বানিউল আনাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে শেরপুর থেকে চান্দাইকোনাগামী সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় অটোরিকশার ভেতরে থাকা চালকসহ ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বানিউল আনাম আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটি আটক করেছে। লাশগুলো শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটিও থানায় আছে।

বগুড়া ছিলিমপুর ও মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো না। তবে তার পরিচয় কেউ শনাক্ত করেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD