শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট দেড় গুণ বেশি সংক্রামক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ ডেনমার্কে সংক্রমণ ঘটিয়ে চলছে। এই সাব-ভ্যারিয়েন্টটি ওমিক্রনের চেয়ে দেড় গুণ বেশি সংক্রামক। বুধবার ডেনমার্কের একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।

ডেনমার্কের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগনাস হিউনিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিএ.২ রোগের তীব্রতা বাড়ায় বলে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এটি অবশ্যই অনেক বেশি সংক্রামক।’

বিশ্বে বর্তমানে করোনায় সংক্রমিতদের ৯৮ শতাংশের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে চলতি মাসে ডেনমার্কে বাড়তে শুরু করে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইতোমধ্যে বিএ.২-কে তদন্তনাধীন ভ্যারিয়েন্ট হিসেবে তালিকাভূক্ত করেছে।

বুধবার ডেনমার্কের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ স্টাটেনস সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, প্রাথমিক তথ্যে দেখা গেছে, বিএ.১ (ওমিক্রন) এর তুলনায় দেড় গুণ বেশি সংক্রামক হতে পারে বিএ.২। তবে ওমিক্রনে রোগের তীব্রতা ও হাসপাতালে ভর্তি হওয়ার যে মাত্রা, সেটি বিএ.২-এর বেলায় দেখা যায়নি।

সংস্থার প্রযুক্তিগত পরিচালক টাইরা গ্রোভ ক্রাউস সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি যে আরও সংক্রামক তার কিছু ইঙ্গিত মিলেছে, বিশেষ করে টিকাবিহীনদের বেলায়, তবে এটি এমন লোকদেরও সংক্রমিত করতে পারে যাদের বেশি পরিমাণে টিকা দেওয়া হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD