শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা বাংলাদেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২৮ জানুয়ারি(শুক্রবার) সকাল ১০ টার দিকে কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বাড়তে থাকে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যায়। তবে আকাশে মেঘ না থাকায় বেলা বাড়ার সাথে সূর্যের তাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মাঘের এ কনকনে ঠান্ডায় খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। বিশেষ করে বোরো মৌসুমে চারা রোপণের কাজ করা শ্রমজীবীরা এবং রিকশা ও ভ্যানচালকরা সময় মত কাজে বের হতে পারছে না। আপরদিকে শিশু ও বয়স্কদেরও ভোগান্তি চরমে।

কুড়িগ্রাম পৌর শহরের রিকশা চালক পেসকার ইসলাম বলেন, গতকাল থেকে প্রচুর ঠান্ডা রিকশা চালাতে সমস্যা হচ্ছে। আজও সেই ঠান্ডা হাত পা বরফ হয়ে যাচ্ছে। সকালে রোদ উঠলেও ঠান্ডা কমছে না।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার তথ্য অনুযায়ী কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। এমন পরিস্থিতি আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD