বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

রাজধানীতে ৭ চোরাই মোটরসাইকেলসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন, মিলন বীর ও মোঃ রিপন মিয়া।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় তুরাগের ধউর বেরীবাধ জসিম মিয়ার গ্যারেজের পাশ থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের বেরীবাধ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই জনকে আটক করা হয়।

মোটর সাইকেলগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। এসব মোটর সাইকেলের কোনো বৈধ কাগজ তারা দেখাতে পারেনি।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD