শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ ঘণ্টায়ও নেভেনি পোশাক কারখানার আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের মদনপুরে জাহিন গার্মেন্টসে লাগা ভয়াবহ আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোনারগাঁ ফায়ার স্টেশনের ডিউটিম্যান মো. আকরাম হোসেন বলেন, ‘এখন পর্যন্ত (রাত ৮টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ওই কারখানার কয়েকজন শ্রমিক জানান, ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না।

এর আগে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD