শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকায় ও কাছাকাছি সময়ে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু।

অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD