শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ৫০ গজ দূরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন দিনাজপুরে তাপমাত্রা বলে রেকর্ড করা হয়েছে।

এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশিরভাগ স্থান হতে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহটি এখনও বিরাজ করছে। তবে শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বতর্মানে এটি এখন মৃদু আকারে বয়ে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD