বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

অসুস্থ মাকে হাসপাতালের গেটে ফেলে ছেলে উধাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে করোনা সন্দেহ অসুস্থ মা মনোয়ারা বেগম ওরফে মনিরাকে (৫৫) ফেলে রেখে উধাও হয়ে গেছে ছেলে মো. মোজাম্মেল। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া অসুস্থ ওই নারীকে উদ্ধার করে করোনা ইউনিটে ভর্তি করেন।

মনোয়ারা বেগম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিট-২ এর ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অসুস্থ ওই নারীর বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দারুস সালাম থানা এলাকার মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে আব্দুস সালামের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন তারা। বাড়িওয়ালা আব্দুস সালাম অসুস্থ নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখে করোনা সন্দেহ করায় মনোয়ারার ছেলেকে ডেকে হাসপাতালে ভর্তি অথবা তার বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। এরপরই মোজাম্মেল দুপুরে তার মাকে ঢাকা মেডিকেলের গেটে নিয়ে আসে। সেখানেই মাকে ফেলে পালিয়ে যায় মোজাম্মেল।

পরবর্তীতে মেডিকেলের আশপাশের লোকজন অসুস্থ নারীকে দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে বাচ্চু মিয়া গিয়ে ওই নারীকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করেন। বাচ্চু মিয়া জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি-না পরীক্ষার পর জানা যাবে। তবে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। অসুস্থ মনোয়ারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয়রামপুর গ্রামের মো. শাহজাহানের স্ত্রী।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD