সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে কুষ্টিয়ার ডিসি নিজেই করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

ঝুড়িভর্তি চাল, ডাল, তেল, মসলা ও ফল। এক দিন আগেই এভাবে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা পৌঁছে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন। গতকাল শুক্রবার বিকেলে খাদ্য বিতরণ শেষে মাঝরাতে শরীরে জ্বর অনুভব করেন। আজ শনিবার সন্ধ্যায় করোনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হয়েছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ সকালে ডিসির নমুনা দেওয়া হয়। সন্ধ্যায় তাঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন বলেন, রাত থেকে কাশি ও জ্বর অনুভব করায় সকালে পরীক্ষার জন্য জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়। তাঁকে সরকারি বাংলোতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, রাতে কাশির সঙ্গে জেলা প্রশাসকের ১০২ মাত্রায় জ্বর ছিল। বর্তমানে জ্বর ১০০ তে নেমে এসেছে। তবে হালকা কাশি আছে। হোম আইসোলেশনে রেখেই তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সন্ধ্যায় জেলা প্রশাসক আসলাম হোসেন মুঠোফোনে বলেন, হালকা জ্বর ও কাশি থাকলেও তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আজ সন্ধ্যা পর্যন্ত জেলায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD