শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা চালক-হেলপার নিহত, আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের আরো তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার ভোর ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমোস্তফাপুর উপজেলার আড্ডা গ্রাামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও হেলপার একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট গ্রামের এনামুল হকের ছেলে মো. মামুন (২৮)।

আহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান (৩৫), পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব (৪০) ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী (৪৫)।

জানা গেছে, শুক্রবার ভোর ৬টায় প্রতিকূল আবওহাওয়ার মধ্যে দিনাজপুর থেকে বরই নিয়ে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন তারা। পথে ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়া একালায় একটি অজ্ঞাত যানের ধাক্কায় এ দুর্ঘনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক খায়রুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার মামুনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD