শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, নিখোঁজ ২ জেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮ টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ৮টি বড় ফিসিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিসিং ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় রাত থেকে ২ জেলে নিঁখোজ রয়েছেন। বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, নিঁখোজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ।

সেই সাথেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে দুবলার চরের প্রায় একশতটি ট্রলার দিয়েও। তিনি বলেন, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। তবে নিখোঁজ দুই জেলের নাম পরিচয় জানা যায়নি। এদিকে গত রাতে ঝড় বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বন কর্মকর্তা প্রহ্লাদ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD