শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেনাপোলে শুরু হলো আমদানি-রপ্তানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হয়েছে আমদানি-রপ্তানি। এর ফলে উভয় বন্দর এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য।

পরিবহণ শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং গত বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রপ্তানি চালু করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

ভারতের পেট্রাপোল বন্দর ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে আমদানি বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে দফায় দফায় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার রাতেই সিদ্ধান্ত হয় শনিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে গত সোমবার (৩১ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টানা ৪ দিন বন্ধ থাকে বন্দরের সকল কার্যক্রম। পরে ফলপ্রসু আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD