বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

কুমিল্লায় একদিনে ১৩২ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে শনিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৩ জনের। বিষয়টি নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাহাদাত হোসেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন এবং জেলার আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ২২ জন, লাকসামে ১৫ জন, দেবিদ্বারে ১৪ জন, বুড়িচংয়ে ১১ জন, বরুড়ায় ৩ জন, দাউদকান্দিতে ১০ জন, মেঘনায় ৩ জন, হোমনায় ১ জন, মুরাদনগরে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, লালমাইয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেবিদ্বারে সুস্থ হয়েছেন ১৬ জন এবং সেখানে মারা গেছেন একজন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত এ জেলায় ৪০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন মোট ২০২ জন।

ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, ‘এ জেলায় প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD