শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ও বাজালিয়ায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তাসিফ (১৫) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা ভোট কেন্দ্রে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক কিশোর নিহত হন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহোরা বলেন, নির্বাচনী সহিংসতায় নলুয়া এবং বাজালিয়ায় দুজন নিহত হয়েছে। কেন্দ্রগুলোতে হটাৎ বহিরাগতদের হামলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD