শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মঙ্গলবার থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য রোববার (৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে খুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আগামীকাল থেকে তাদের রিসোর্টে বুকিং রয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD