শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ নিম্নমুখী উল্লেখ করে আজ বুধবার থেকে আন্তঃনগর ট্রেনের সব আসনে যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ-সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ নিম্নমুখী। এরই মধ্যে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে যাচ্ছে ফলে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সফল রাখার স্বার্থে যাত্রী চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনের বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যু করা হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। মোট আসনের অর্ধেক টিকিট কাউন্টারে, বাকি অর্ধেক অনলাইনে ইস্যু করতে হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ব্যতীত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির বিদ্যমান সব কোটা বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ স্বাভাবিক থাকবে। টিকিট ইস্যুর ক্ষেত্রে এসব সংশোধনী ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৩ জানুয়ারি থেকে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের নির্দেশনাও দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন শুরু করে বাংলাদেশ রেলওয়ে, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। সব গণপরিবহনকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন শুরুর নির্দেশনা দেয়া হলেও সিদ্ধান্তটি কেবল রেলওয়েই কার্যকর করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD