শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা টিকার চতুর্থ ডোজ লাগতে পারে: ফাউসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউসি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরন মোকাবিলায় চতুর্থ ডোজের প্রয়োজন হতে পারে। বুস্টার ডোজটি বয়স এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে দেওয়া হতে পারে।

গতকাল বুধবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ের সময় ফাউসি বলেছেন, আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে … এ ক্ষেত্রে (করোনার) টিকাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজ এটি। বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চতুর্থ ডোজ দেওয়া হতে পারে।

তৃতীয় ডোজ দেওয়ার পরেও বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন সংক্রান্ত তথ্যের ব্যাপারে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় ফাউসি বলেছেন, এটি অবশ্যই একটি সমস্যা; এটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা এর আগে বলেছেন, করোনার ওমিক্রন ধরন প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে যত সংখ্যক মানুষ মারা গেছে; এটিকে করোনা সঙ্কটের ‘চরম বিকশিত পর্যায়’ বলেও অভিহিত করা যায়।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওমিক্রনকে করোনার উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণা দেওয়ার পর অন্তত এক লাখ মানুষ মারা গেছে।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে টানা পাঁচ সপ্তাহ ধরে করোনায় মৃত্যু বাড়ছে। গত সপ্তাহে ৬৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তার আগের সপ্তাহের তুলনায় এটি সাত শতাংশ বেশি।
সূত্র: এনডিটিভি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD