শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্তদের ৮২ ভাগের শরীরে ওমিক্রন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

করোনা ভাইরাসে আক্রান্তদের ৮২ শতাংশ ওমিক্রন এবং ডেল্টা ধরনের ১৮ শতাংশ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউর জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, গত ৯ জানুয়ারি থেকে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী এবং বহির্বিভাগে আসা রোগীদের ৮২ শতাংশ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত। বাকি ১৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত পেয়েছি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, এই সময়ে ওমিক্রনের তিনটি সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) পরিলক্ষিত হয়েছে। সেগুলো হলো—বিএ.১, বিএ.১.১, বিএ.২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিএ.২ বেশি সংক্রামক।

করোনা ভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন ধরন অনেক বেশি সংক্রামক উল্লেখ করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ওমিক্রন ধরনের বেশির ভাগ মিউটেশন ভাইরাসটির স্পাইক প্রোটিনে হয়েছে। এই স্পাইক প্রোটিনের ওপর ভিত্তি করেই বেশির ভাগ ভ্যাকসিন তৈরি করা হয়। স্পাইক প্রোটিনের গঠনগত পরিবর্তনের ফলে প্রচলিত ভ্যাকসিন নেওয়ার পরেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD