শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভোলায় হুমকিতে শহর রক্ষা বাঁধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

দীর্ঘদিন সংস্কার না করায় হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। বাঁধের বিভিন্ন অংশে ব্লক ধসে গিয়ে মাটি বের হয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে। আগামী বর্ষা মৌসুমের আগে জরুরিভিত্তিতে বাঁধটি সংস্কার না করা হলে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা রয়েছে ভোলার শহরে। দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনার হার্ড পয়েন্টে প্রায় ৯ থেকে ১০ স্থানে বাঁধের ব্লক ধসে গেছে। এই ভাঙন অংশে প্রায় তিন বছর আগে জরুরি বরাদ্দের আওতায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। সেই জিও ব্যাগ নষ্ট হয়ে বালু বের হয়ে গেছে। ফলে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকাসহ আশপাশের বাসিন্দাদের মাঝে ভাঙন আতঙ্ক দেখা গিয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া, শিবপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্য ভোলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙন ঠেকাতে এই বাঁধের পাশে দুই দফায় তুলাতুলি মুন্সিবাড়ি থেকে উত্তরে বালিয়াকান্দি দফাদারবাড়ি পর্যন্ত ৩৪ মিটারের প্রস্থের ৩ হাজার ৩০০ মিটার ব্লকবাঁধ নির্মাণ করা হয়। দ্বিতীয় ধাপের এক হাজার ৩০০ মিটার ব্লকবাঁধ ২০১১-১২ সালে মেঘনার ভাঙনের তীব্রতায় ও সংস্কারের অভাবে বিলীন হয়ে যায়। পাউবো তৃতীয় ধাপে (২০০৮-১১ সালে) ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট পণ্ডিতবাড়ি থেকে বলরাম সুরা নুর মোহাম্মদের বাড়ি পর্যন্ত মেঘনা তীরে ব্লক ফেলে। চতুর্থ ধাপে কাচিয়ার সঙ্গে বিলীন হওয়া অংশে ব্লকবাঁধ নির্মাণ করা হয়। বিভিন্ন ধাপে প্রায় শত কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি করা হয়েছিল। সর্বশেষ ২০১৯-এ শহররক্ষা বাঁধের ২৫০ মিটার বাঁধ সংস্কারের জন্য অধিদফতরে ২ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব পাঠালে বরাদ্দ হয়েছে ৪৯ লাখ টাকা। ওই সময় ৯ হাজার ৭২টি বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা হয়। তুলাতুলী এলাকার বাসিন্দা মনির জমাদ্দার, আব্দুল খালেক ও নুরুল ইসলামসহ একাধিকরা জানান, দুই যুগেরও বেশি সময় ধরে তারা টেকসই ব্লক বাঁধের কারণে এলাকার ভাঙন বন্ধ হয়ে গেয়েছিল। কিন্তু বর্তমানে বাঁধে ভাঙন সৃষ্টি হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। দ্রুত সংস্কার বা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হলে তুলাতুলি বাজারসহ ভোলার শহর হুমকি মুখে পড়বে। ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার জানান, প্রায় তিন বছর আগে বাঁধটি সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে জিও ব্যাগ নষ্ট হয়ে আবারও ভাঙন দেখা দিয়েছে। তাই দ্রুত বাঁধ নির্মাণ না হলে মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধও রক্ষা করা যাবে না।

ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, ভোলা শহর রক্ষা প্রকল্পের ধনিয়ার তুলাতুলি এলাকায় এক কিলোমিটার ঝুঁকিপূর্ণ নদী তীর সংরক্ষণসহ মোট পাঁচ কিলোমিটারের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে কাজ শুরু হবে। তিনি আরো জানান, বর্ষা মৌসুমের আগে প্রকল্পটি আনুমোদন না হলে আমরা তুলিতুলি ঝুঁকিপূর্ণ অংশে জরুরিভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এ অংশটি রক্ষার চেষ্টা করবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD