শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইটবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ি-বালিগাঁও সড়কে তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, বালিগাঁও থেকে ইটবোঝাই করে ট্রাকটি টঙ্গীবাড়ির দিকে যাচ্ছিল। পথে টঙ্গীবাড়ি-বালিগাঁও সড়কে তোলকাই এলাকায় ওই ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD