শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অগ্নিকাণ্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, দশ কোটি টাকার ক্ষতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়া শহরের প্রধান সড়কে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে শহরের প্রধান সড়কের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত।

মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকাণ্ডে মেসার্স বাবুল লইব্রেরি, মদিনা রেস্টুরেন্ট ও কয়েকটি জুয়েলারি দোকানসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মঠবাড়িয়া, ভাণ্ডাড়িয়া, বামনা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান, বসতঘরসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ জানান, একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করেছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD