শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুসংস্কার নিয়ে একই পরিবারের ৫ জনকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

বান্দরবানের রুমায় গ্যালেঙ্গা ইউনিয়নের আবু পাড়ায় কুসংস্কার কেন্দ্র করে (তাবিজ-কবচ) পাড়া প্রধানসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।

গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় কুসংস্কার কেন্দ্র করে পাড়ার প্রধানসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।

নিহতরা হলেন- আবুপাড়া কার্বারী (পাড়া প্রধান) লরুই ম্রো, তার ছেলে রুমথুই ম্রো, লেংঙিন ম্রো, মেন ওয়াই ম্রো এবং রিংরাও ম্রো।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও হেডম্যান মেনরথ ম্রো।

তিনি বলেন, কুসংস্কারকে কেন্দ্র করে গ্রামবাসীরা পাড়া প্রধানের পরিবারের ওপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাড়া প্রধানসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার বলেন, ৫ জনের মৃত্যুর খবর শুনেছি। দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় দু’জন নাকি ৫ জন মারা গেছে বিষয়টি নিশ্চিত হতে পারিনি এখনও। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD