শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

টেকনাফে ১৪০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

করোনা পরিস্থিতির মাঝেও থেমে নেই মাদক চোরাচালান। শনিবার রাতে কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে কোস্টগার্ড আটক করেছে ১৪ হাজার পিস ইয়াবা। এসময় গ্রেপ্তার করা হয়েছে তিনজন মাদক ব্যবসায়ীকে।

কোস্টগার্ড সদর গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হায়াত ইবনে ছিদ্দিক জানান, শনিবার রাত নয়টার দিকে টেকনাফ স্টেশন কোস্টগার্ড অভিযান চালায় কেয়ারী ঘাট এলাকায়। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা। আটক মো. ওসমান (২২) উপজেলার জাদিমুরা এলাকার নুর হোসেনের ছেলে।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ স্টেশন কোস্টগার্ডের অস্থায়ী চেকপোস্টের সামনে একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করা হয়। সেসময় চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় আব্দুর রহিম (৩২) ও মো. ইসমাইল (২২) নামে দুজনকে। পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনকে ইয়াবার চালানসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD