শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :

পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে : হাইকোর্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

মাদকসহ আটক করে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একজন নারীকে পেয়ে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলের শুনানিতে এমন মন্তব্য করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারা অনুযায়ী আবেদনটি করা হয়।

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেইসঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলার অন্য ২ আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD