শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে ফিরেই ঈদের নাটক নিয়ে ব্যস্ত অপূর্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন। নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্যই দেশটিতে অবস্থান করেন তিনি। সেখানে অবস্থানকালীন দেশে গুঞ্জন ছড়ায়, তিনি আমেরিকায় স্থায়ী হওয়ার জন্য আবেদন করেছেন।

অভিনয় ছেড়ে শিগ্গির তিনি সেখানে স্থায়ী হবেন। কিন্তু সম্প্রতি দেশে ফিরে গুজবে পানি ঢেলে দিয়েছেন এ অভিনেতা। দেশে ফিরে বিশ্রামের সুযোগও নেননি। শুরু করেছেন শুটিং।

অপূর্ব এখন আগামী ঈদ ও বাংলা নববর্ষের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আমেরিকায় অবস্থানকালীন যেসব কাজ আটকে ছিল, সেগুলোর শুটিং করছেন। এ ছাড়া নতুন একাধিক নাটকে সিডিউলও দিয়েছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এ অভিনেতার।

এসব প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যাদের সমালোচনা করার অভ্যাস আছে, তারা এটা করবেনই। আমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। এখন সেই কাজটা করে যাচ্ছি। আমার অভিনয় যারা পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই অভিনয় করি। তা ছাড়া একজন মানুষকে যে সবাই পছন্দ করবেন, তা কিন্তু না-ও হতে পারে।

তবে আমি খুশি, অসংখ্য দর্শক আমার অভিনীত নাটক দেখেন এবং তারপর তাদের প্রতিক্রিয়াও পৌঁছান আমার কাছে। সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি, দর্শকই আমার বড় শক্তি। তারা আমার পাশে থাকলে অভিনয় ক্যারিয়ারকে আমি আরও অনেকদূর নিয়ে যেতে পারব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD