সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সৌরভ আইসিসি সভাপতি হলে..

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন দানিশ কানেরিয়া। পাকিস্তানের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এ উইকেটশিকারি এর আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করলেও লাভ হয়নি। কানেরিয়া তাই অপেক্ষায় আছেন সৌরভ গাঙ্গুলীর আইসিসি সভাপতি হওয়ার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির সর্বোচ্চ পদে দেখার আশা প্রকাশ করেছিলেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এ পরিচালক আইসিসি সভাপতি পদে সৌরভের পক্ষে সমর্থন জানান। এবার কানেরিয়া জানালেন, তিনিও সৌরভকে আইসিসি সভাপতি পদে দেখতে চান। ভারতের সাবেক অধিনায়ক এ পদে আসলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করবেন কানেরিয়া। তখন ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী ৩৯ বছর বয়সী এ লেগ স্পিনার।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট অনেক বিতর্ক তুলেছেন কানেরিয়া। হিন্দু ধর্মের হওয়ায় পাকিস্তান দলে বৈষম্যের স্বীকার হওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়াও পিসিবির অবহেলার শিকার হওয়ার কথাও বলেছেন ৬১ টেস্টে ২৬১ উইকেট নেওয়া এ লেগি।

২০১২ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন তিনি। ৬ বছর পর তা স্বীকার করেন। ইন্ডিয়া টিভিতে কানেরিয়া বলেন, ‘ হ্যাঁ, আমি আপিল করব (সৌরভ গাঙ্গুলী সভাপতি হলে)। আইসিসি তখন সবদিক থেকে আমাকে সাহায্য করবে বলে আশা করি।’

আইসিসি সভাপতি হিসেবে সৌরভের প্রতি সমর্থনও দিলেন কানেরিয়া, ‘সৌরভ গাঙ্গুলী অসাধারণ ক্রিকেটার। সে (ক্রিকেটারদের) সুরটা ধরতে পারে। আইসিসি সভাপতি পদে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। এখন সে বিসিসিআই সভাপতি, আইসিসি সভাপতি হলে ক্রিকেটকে এগিয়ে নেবে বলেই বিশ্বাস করি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD