শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে ৬৫৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২৯ হাজার ৫৮ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। এর আগে বুধবার (২ মার্চ) ৮ জনের মৃত্যু এবং ৭৩২ জন রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৫৮৪টি নমুনা। এ নিয়ে মোট এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৬২৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD