শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউক্রেনের জাহাজে আটকা নরসিংদীর জামালের খোঁজে পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে আটকেপড়া বাংলার সমৃদ্ধি নামক জাহাজটিতে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়। একই সাথে আটকা পড়ে জাহাজটিতে থাকা আরো ২৮জন নাবিক।

এর মধ্যে রয়েছেন নরসিংদীর জামাল হোসেনও। রকেট হামলার পর থেকে জামালের কোন খোঁজ পাচ্ছে না স্বজনরা। এমনটাই জানিয়েছেন জামাল হোসেনের ছোট ভাই কনক হোসেন। জামাল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে।

বুধবার (২ মার্চ) জাহাজটিতে হামলার ঘটনার পর থেকে জামাল হোসেনের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে।

জামাল হোসেন এর ছোট ভাই কনক হোসেন বলেন, জামাল পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ওই জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমায়। ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলার খবর পেয়ে বুধবার থেকে বার বার চেষ্টা করেছি বড় ভাইয়ের খোঁজ খবর নেওয়ার। কিন্তু কোনোভাবেই খোঁজ নিতে পারিনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা।

তিনি বলেন, পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় অন্যরা সবাই ভালো আছে। কিন্তু আমরা কোনও ভাবেই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। তাই পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠায় মধ্যে দিন কাটাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD