শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

বলিউডের সমালোচিত জুটি অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে তাদের ভক্ত ও নিন্দুকদের আগ্রহের শেষ নেই। বর্তমানে একসঙ্গেই নাকি বসবাস করছেন তারা! এমনই খবর শোনা যাচ্ছে অনেক দিন থেকেই।

সম্প্রতি আবারও অর্জুন-মালাইকার বিয়ের খবর নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রায়ই এ দুই তারকা ট্রলের শিকার হন বয়সের পার্থক্য নিয়ে। তবু তারা চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তারা।

গত ১৯ এপ্রিল অর্জুন মালাইকা বিয়ে করবেন বলেও একটি খবর ছড়ায়। সেই তারিখ পার হয়েছে। তারা এখনও বিয়ে করেননি। পরে শোনা যায় অর্জুন-মালাইকা নাকি এই জুনেই বিয়ে করবেন।

একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৩৩। বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই আমার। যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই।

এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এ নিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এরমধ্যে যা শুনেছেন সবই গুজব। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে কোনও অভিযোগও করব না।’

এদিকে করোনার এই ক্রান্তিকালে অন্য তারকাদের মতো অর্জুনও এগিয়ে এসেছিলেন। ৩০০ দিনমজুরকে এক মাসের রেশন দিয়েছেন তিনি।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD