শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।

জানা গেছে, আজ সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। তারা আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD