শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্কুলে যাওয়া হলো না বাবুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আশিকুর রহমান বাবু (১২)। সে চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

সে উপজেলার এজেড স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, আশিকুর রহমান বাবু বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই ১০ চাকার একটি ট্রাক (কুষ্টিয়া ট- ১১-২৭২৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান। দুর্ঘটনা পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানানো হয়নি। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুদ্ধ জনগন ঘাতক ট্রাকটি ভাংচুর করেছে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD