শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :

বিপাশা বসু কি অন্তঃসত্ত্বা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বলিউড অভিনেত্রী বিপাশা বসু? তিনি কি অন্তঃসত্ত্বা? মা হতে চলেছেন অভিনেত্রীর সাম্প্রতিক কিছু ছবি দেখে এমনটাই মনে হচ্ছে।

সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন বিপাশা বসু। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন আরও জোরাল হয়েছে। পাপারাজ্জিদের পোস্ট করা ছবিতে তুলনায় অনেকটাই বড় পোশাক পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই পোশাকের মাধ্যমেই নিজের বেবি বাম্প লুকোতে চাইছেন অভিনেত্রী। এমনটাই মনে করছেন ভক্তরা।

প্রসঙ্গত, বিপাশা বসুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই তার পুরনো একটি টুইটও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী বলেছেন, আমার মা হওয়া নিয়ে অসংখ্য মানুষের আগ্রহ আছে, সেটা বেশ মিষ্টি ব্যাপার ঠিকই। কিন্তু সবাইকে হতাশ করে দিয়েই জানাচ্ছি আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। এখনই সন্তান আনার কথা ভাবছি না আমরা।

যদিও তার বর্তমান ছবি নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি অভিনেত্রী। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার স্বামী করণ সিং গ্রোভারের কাছ থেকেও।

২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। বিপাশার মতো বড় মাপের স্টার কীভাবে টেলি তারকার সঙ্গে ঘর বাঁধতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। যদিও চার বছর ধরে করণের সঙ্গেই ঘর করছেন বিপস্। এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে হেসে বিপাশা বলেন , তার ওজন সামান্য একটু বেড়ে গেলই তাকে প্রশ্ন করা হয় তিনি অন্তঃসত্ত্বা কিনা!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD