শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেলপার জাকারিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন, বায়েজিদ (১৪) পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হিরা (১৮) একই উপজেলার খলিসাখালী গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। তিনি এবার আবদুল করিম মৃধা কলেজ থেকে এইএচসি পাশ করেছেন। আর ইউসুফ (৩৩) ছোট বিঘাই ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। তিনি দুমকি উপজেলার চরগরদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন, মানিক (২০) ও হাবিবুর রহমান (৪০)।

জানা গেছে, আজ শনিবার বেলা ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট যাচ্ছিলেন। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌছলে তাদের পিছন থেকে আসা পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। অন্যদিকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে ইউসুফ ও হিরা মারা যান। এদিকে আহত হাবিবুর রহমান ও মানিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় চালক, হেলপার এবং পিকআপটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD