শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই এলাকার খড়কপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মোটরলাইকেলের চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও আরেকজন ট্রলিচালক। তবে তাৎক্ষণিকভাবে ট্রলিচালকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে কানসাট এলাকার খড়কপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নাজমুল ইসলাম সুমন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রলিচালককে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানেই একজন মারা যায়। পরে হাসপাতালে আরেকজন মারা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD