শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউক্রেনের সেই ক্যাম্প থেকে আরও ২ বাংলাদেশি মুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

ইউক্রেনের ভেলিনের ডিটেনশন সেন্টারে আটকে থাকা আরও ২ বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন- রিয়াদ মালিক ও নূর মোহাম্মদ।

শনিবার (১৯ মার্চ) তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

এর আগে বুধবার (১৬ মার্চ) কাশেম আহমেদ ও উজ্জ্বল আলী মিয়া নামের অপর ২ বাংলাদেশিকে ছেড়ে দেয়া হয়েছিল। তারা বর্তমানে পোল্যান্ডে রয়েছেন।

ওই ক্যাম্পে আর কোনো বাংলাদেশি আটকে নেই বলে ডয়সে ভেলেকে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারের একটি সূত্র।

আটকেপড়া অভিবাসীরা জানান, মানবঢাল হিসেবে ব্যবহার করতে ইউক্রেনীয় সেনার সঙ্গে একই ক্যাম্পে তাদের রাখা হয়েছিল।

ইউক্রেনে বাংলাদেশ অনরারি কনস্যুলেটের উপদেষ্টা মাহবুবুল আলম জানান, বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধিকে ওই ক্যাম্পে গিয়ে তাদের নিয়ে আসতে নির্দেশনা দেয় ইউক্রেন কর্তৃপক্ষ। বাংলাদেশের তরফ থেকে তখন একজন ইউক্রেনীয় নাগরিককে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেওয়া হয়। শনিবার (১৯ মার্চ) সকালে তিনি ক্যাম্পে গিয়ে রিয়াদ ও নূরকে মুক্ত করে পোল্যান্ডের সীমান্তে নিয়ে যান।

তিনি বলেন, ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস নেই, তারমধ্যে অনারারি কনস্যুলেট অনেক দূরে থাকায় তাদের মুক্ত করে সীমান্তে পৌঁছে দেয়া সম্ভব ছিল না। আমার এক ইউক্রেনীয় বন্ধু তখন সহায়তা করতে এগিয়ে আসেন এবং সেন্টারে গিয়ে বাংলাদেশিদের মুক্ত করেন।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ রকেট হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দু’দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : ডয়েচে ভেলে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD