শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : জাহাজের মাস্টার-চালকসহ ৮ জন রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় করা মামলায় জাহাজের চালক, মাস্টারসহ ৮ জনকে তিনদিন করে রিমান্ডে পেয়েছে নৌপুলিশ। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কাউসার আলম সোমবার (২১ মার্চ) বিকেলে এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে তিনদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

এর আগে লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৮ জনকে আসমি করে বন্দর থানায় মামলা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক বাবু লাল বদ্য এই মামলা করেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

মামলার বাদী বাবু লাল বদ্য জানান, জাহাজের চালক, মাস্টার, সুকানিসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা হয়েছে।একটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে। আসামিদের কঠোর শাস্তি দিতে সুপারিশ করা হয়েছে।

আসামিরা হলেন, জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। সেইসঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। এখনও নিখোঁজ চারজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD