বাংলাদেশে ২১ মার্চ সকাল ৮টা থেকে ২২ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় দেশে ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন।
মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তে গড় হার ১৪ দশমিক ২০ শতাংশ। সুস্থতার হার ৯৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।